নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জননেত্রী শেখ হাসিনার জন্মদি

সিপ্লাস ডেস্ক: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সোমবার(২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দামপাড়াস্থ জহুর আহমদ চৌধুরীর বাসভবনে সভাপতি আমিনুল হক বাবুর সভাপতিত্বে জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ রাসেল ও আব্দুল হালিমের যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বেলায়েত হোসেন, সহ-সভাপতি এড.সুনিল সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ গিয়াস উদ্দিন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার। এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর.আজিম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর পুলক খাস্তগীর, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আসাদুজ্জামান খান, মিজানুর রহমান, আব্দুল নুর, সাইকা দোস্ত, মোঃ মুন্না, ছাত্র নেত্রী রক্সি, নিজাম উদ্দিন, ইমতিয়াজ, ছাত্রনেতা মুবিনুল হক, রবিউল আলম বাদন, তামজিদ কামরান প্রমুখ। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি ঐতিহ্যবাহী
সাংস্কৃতিক সংগঠন। এ সংগঠনকে আরও বেগবান করা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন সুষ্ট ও
সুন্দরভাবে উদ্যাপন করার জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here