নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন আজ

দেশের সব টেলিভিশন চ্যানেল আজ বুধবার (২ অক্টোবর) থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে পূর্ণাঙ্গভাবে তাদের অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম স্যাটেলাইটের বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড জানায়, দেশের ৩৫ টি টেলিভিশন চ্যানেলের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন শেখ হাসিনা।

৩৪ টি চ্যানেল বর্তমানে সম্প্রচারে আছে। আর ২৪ ঘণ্টার বিনোদন চ্যানেল তিতাস পরীক্ষামূলক সম্প্রচারে আসছে। এরমধ্যে স্যাটেলাইটের সামর্থ্যের ৩০ থেকে ৪০ শতাংশ বিক্রি হয়েছে বলেও জানায় সংস্থাটি।