নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অতিক্রম করে মাছ ধরার সময় ২টি ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার ভোর রাতে সেন্টমাটিনের ৫৬ নটিকেল মাইল বাংলাদেশ জলসীমানার ভেতরে তাদের আটক করা হয়।

সেন্টমাটিন ষ্টেশন কমান্ডার লে. সাদ মোহাম্মদ তাইম জানান, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় সেখান থেকে ২টি মাছ ধরার নৌকাসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। তাদের সেন্টমাটিন থেকে টেকনাফে নিয়ে আসা হচ্ছে।