নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি: বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আবুল খায়ের (৫৫) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে কক্সবাজারের সেন্টমার্টিন পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করে জেলেরা। আবুল খায়ের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের মৃত দানা মিয়ার ছেলে।

উল্লেখ্য, সাগরে মাছ ধরতে গিয়ে গত শুক্রবার রাতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের ১২ মাঝি মাল্লার মধ্যে ৯ জেলেকে উদ্ধার করা হলেও ৩ জন নিখোঁজ ছিল।

মঙ্গলবার সকালে ট্রলারটি খুঁজতে মালিকের লোকজন বের হলে বিকেলে সেন্টমার্টিন পয়েন্টে ট্রলারটি ভাসতে দেখা যায়। ওই ট্রলারের কেবিনের ভেতর থেকে আবুল খায়েরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো দুইজন।