সিপ্লাস প্রতিবেদক: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘু চাপের কারনে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (১৩ জুন) পতেঙ্গা আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনে বলা হয়, রোববার (১৪ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত ও নদীবন্দরে এক নম্বর সংকেত বহাল থাকবে।
এ সময় পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো বাতাসের সঙ্গে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের আধিক্য বিরাজ করছে।
এ কারণে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। রোববার সন্ধ্যার পর এ সতর্কতা সংকেত তুলে নেওয়া হতে পারে।