নিউজটি শেয়ার করুন

বজ্রপাত কেড়ে নিলো ছৈয়দ মিয়ার প্রাণ

৭ অক্টোবর, সোমবার বিকেল সাড়ে ৫ টা। মুষলধারে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত।প্রতিদিনের মত ছৈয়দ মিয়া (৪৯) নিজের ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ আকস্মিক বজ্রপাত তার দিকে ধেয়ে এসে তার শরীরকে ঝলসে দেই। মাটিতে লুটে পড়ে ছৈয়দ মিয়া।

পরবর্তীতে স্বজনরা এবং স্থানীয় লোকজন এসে চকরিয়া পৌরশহরের বেসরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ছৈয়দ মিয়া চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সিকদার পাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে।

পুর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল বিষয়টির সত্যাতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বজ্রপাতে নিহতের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং দাফন কাফনের ব্যবস্থার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে।”