নিউজটি শেয়ার করুন

বড় উঠান এলাকা থেকে ১২ হাজার লিটার চোরাই তেলসহ গ্রেফতার ১

সিপ্লাস প্রতিবেদক: নগরীর কর্ণফুলী থানাধীন বড় উঠান এলাকা থেকে ১২ হাজার লিটার চোরাই তেল সহ আব্দুর শুক্কুর প্রকাশ বাল্লা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার(৩ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে লিচুতলা শাহমীরপুর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭ এর একটি টিম।

গ্রেফতার আব্দুর শুক্কুর কর্নফুলী ইউনিয়নের আলীনগর এলাকার মৃত মো.আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে পতেঙ্গায় অবস্থিত পদ্মা মেঘনা যমুনার মত তেলসেক্টরগুলোতে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে তৈল সংগ্রহ করতে আসা তৈলবাহি  টেঙ্কার জাহাজগুলো থেকে তেল চুরি করতো।

পরবর্তীতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেল চোরাকারবারির এক সদস্যকে গ্রেফতার করে। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। পরে আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি গোডাউন থেকে ১২ হাজার লিটারের অধিক চোরাই ডিজেল জব্দ করা হয়।যার অনুমানিক বাজার মূল্য সাত লক্ষ টাকা।

পরবর্তীতে উদ্ধার করা তৈল এবং আটক আব্দুর শুক্কুরকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।  মামলা প্রদানের মাধ্যমে তাকে আদালতে প্রেরণর প্রক্রিয়া চলছে।