মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মাতামুহুরী সাংগঠনিক থানার উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে বিট পুলিশের কার্যক্রম আরম্ভ করা হয়েছে।
পুলিশিং কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে এ কার্যক্রম শুরু করা হয়।
এ লক্ষ্যে একটি পুলিশ বিট কার্যালয় উদ্বোধন করা হয়।
বুধবার(৮ জুলাই )সকাল ১১ টার সময় উদ্বোধনী সভার মাধ্যেম উক্ত পুলিশ বিট উদ্বোধন করা হয়।
বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির হল রুমে চকরিয়া থানার আওয়াতাধীন বদরখালী পুলিশ ফাঁড়ীর আইসি জাকির হোছাইনের আয়োজনে বিট পুলিশের উপর এ মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়ার থানার সার্কেল কাজী মতিউর ইসলাম, চকরিয়ার ওসি হাবিবুর রহমান, উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বদরখালী ইউনিয়ন পরিষ বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর, আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ,বদরখালী সমবায় কৃষিও উপনিবেশ সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল আলম সিকদার, সহ-সভাপতি আলী মোহাম্মদ কাজল, সাধারণ সম্পাদক নুরুল আমিন জনি, বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদার, বদরখালী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনির হোসেন ভুইঁয়া। এতে আরো উপস্থিত ছিলেন বদরখালী সমবায় কৃষিও উপনিবেশ সমিতির পরিচালকগণ ও বদরখালী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
অনুষ্টানের প্রধান অথিতি চকরিয়া পেকুয়ার সার্কেল কাজী মতিউর ইসলাস বক্তব্যে বলেন, অপরাধী যে হউক না কেন ছাড় দেয়া হবে না।
বদরখালীতে বিট পুলিশের মাধ্যমে চকরিয়া থানার ওসি হাবিবুর রহমানের নির্দেশ কোন প্রকার মাদক, চোর, ডাকাত, মদ গাজা ও ইয়াবা ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না।
ওসি হাবিবুর রহমান বলেন, কিছু আগে বদরখালী থেকে বাঘাঁ বাঘাঁ দুইজন চিহিৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বদরখালী পুলিশ ফাঁড়ীর আইসি জাকির হোসেন।








