সাতকানিয়া প্রবাসী আওয়ামী পরিষদ ইউ এ ই এর আয়োজনে শারজার মজলিস আল মদিনা রেস্টুরেন্টে এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম ১৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দীন নদভী সংবর্ধিত অতিথির বক্তব্যে বলেন সাতকানিয়া বাসীর সুখে দঃখে যে কোন সময় যেন তার সাথে যোগাযোগ রক্ষা করেন।
তিনি আরো জানান বাংলাদেশ সরকারের সাথে আমিরাত সরকারের সম্পর্ক এখন অনেক ভাল হয়েছে যার দরুণ খুব শীঘ্রই শেখ জাইদ এর সহধর্মিনী ফাতেমা বিন মুবারেখা আল নাহিয়ান চট্টগ্রাম এর রাঙ্গুনিয়াতে বিশাল আকারের আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল স্হাপনার কাজ হাতে নিবেন,যার সাথে তিনি নিজেও আল নাহিয়ান আবুদাবি শাখার সদস্য হিসেবে জড়িত আছেন বলে অবহিত করেছেন।
এছাড়াও তিনি আরো বলেন বনানীতে সমাজ কল্যান মন্ত্রণালয়ের মাধ্যমে বঙ্গবন্ধু টাওয়ার ও শেখ জাইদ আল নাহিয়ান টাওয়ার করা হবে আল নাহিয়ান ট্রাস্টের এই প্রকল্পে প্রতি বছর ৩০০ কোটি টাকা মত লাভের অংশ ব্যায় হবে এতিমদের জন্যে। সাতকানিয়া আওয়ামী প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাত এর সদস্য সচিব সেকান্দর হোসেন খোকন এর সঞ্চালনায় উক্ত পরিষদের আহবায়ক মোহাম্মদ বজল আহমেদ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে এতে উপস্হিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সেলিম চৌধুরী,এনাম চৌধুরী,লায়ন নজরুল ইসলাম তালুকদার,হাজী শফিকুল ইসলাম,শাহজাহান মিয়াজি,ফরিদ,হানিফ, ফাহাদ,সাদেক,রেজাউল করিম রিজু সহ প্রমুখ।








