Site icon CPLUSBD.COM

বন্দরটিলায় ৪১ বোতল বিদেশী মদসহ ৫জন গ্রেফতার

নগরীর বন্দরটিলার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বন্দরটিলার একটি ভবন থেকে আমদানী নিষিদ্ধ ৪১ বোতল বিদেশী মদসহ ৫ যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

সোমবার(৭জুন) এ তথ্য জানিয়েছেন র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আলাউদ্দীন (৩০), মো. নাজমুল হোসেন (২৬), মো. জুয়েল (২৩), ইভান শাহজাহান (২৫) ও মো. আমিরুল ইসলাম (২৮)।
রোববার(৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বন্দরটিলার ইসলাম প্লাজার ৫ম তলা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৭ এর একটি টিম।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরটিলা থেকে ৫ যুবককে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৪১ বোতল বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে আমদানী নিষিদ্ধ বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন মদ ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছে।
পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়।