Site icon CPLUSBD.COM

বন্দরনগরীর সদরঘাট ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল

চট্টগ্রাম নগরীর সদরঘাট ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়।ছবি-সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বন্দর নগরী চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১০টা থেকে জুলুস সহকারে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন মাওলানা আমজাদ। মিছিলে অংশগ্রহণকারী ভক্তদের পরনে ছিল কালো পোশাক। মিছিলের সামনে ও পেছনে বিপুলসংখ্যক পুলিশ ছিলো।  

মিছিলটি নগরের নিউমার্কেট, জিপিও, কোতোয়ালি মোড় ঘুরে আবার সদরঘাট ইমামবাড়ায় ফিরে আসে।

মাওলানা আজাদ বলেন, আশুরার শিক্ষা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। যত কঠিন বিপদই আসুক না কেন অসত্যের সঙ্গে আপস করা যাবে না।  

তিনি শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল সম্পন্ন এবং আশুরার কর্মসূচিতে সহায়তার জন্য সরকার ও প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান।