নিউজটি শেয়ার করুন

বন্দরের ৫ নম্বর জেটি গেট এলাকায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বন্দর থানাধীন ৫ নম্বর জেটি গেট এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাহমুদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আমূল রঞ্জন বণিক (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেল ৩টার দিকে  এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, বন্দর এলাকা থেকে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২ জনকে বিকেল পৌনে ৪টার দিকে হাসপাতালে আনা হয়। তার মধ্যে মো. মাহমুদ নামে একজনকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমূল রঞ্জন বণিক নামে আরেকজনকে ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মো. মাহমুদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।