নিউজটি শেয়ার করুন

বন্দরে গাড়ির চাপায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিপ্লাস ডেক্স: চট্টগ্রাম বন্দরের সিসিটি ২ নং গেট এলাকায় কন্টেইনার পরিবহনের সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মো. ফরহাদ নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ফরহাদ (২৫) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি গ্রামের মো. সেলিমের পুত্র। তিনি বন্দরের আইসিডি ইয়ার্ডে বার্থ অপারেটিং কোম্পানি এভারেস্টে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আইসিডি ইয়ার্ডে এভারেস্ট বার্থ অপারেটিং কোম্পানির কন্টেইনার পরিবহনের সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে ট্রেইলার হেলপার ফরহাদের মৃত্যু হয়।