নগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ আব্দুল্লাহ নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় বন্দর টোল রোডের টোল প্লাজায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সিএমপি’র ট্রাফিক বন্দর বিভাগের টি আই এডমিন শওকত হোসেন সিপ্লাসকে জানিয়েছেন, টোল প্লাসার কাছে টোল রোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মারাত্মক ভাবে আহত সার্জেন্ট আব্দুল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই কাভার্ট ভ্যানের চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্ঠা চলছে৷ নিহত সার্জেন্ট মোহাম্মদ আব্দুল্লাহ কুড়িগ্রাম জেলার বাসিন্দা৷








