অবাধে সড়কে চলাচল নিশ্চিতে ও যানজট মুক্ত শহর প্রতিষ্ঠায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি)র ট্রাফিক বিভাগ ‘ক্লিন রোড ফ্রি রোড’ কর্মসূচি শুরু করেছে।
তার ধারাবাহিকতায় সোমবার (৬জানুয়ারি) পতেঙ্গার স্টীলমিল বাজারে সড়কের দুইপাশে “অবৈধ রাস্তা দখলকারী দোকানগুলোর উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় রাস্তার পাশে প্রায় ১০০ টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অলক বিশ্বাস ও টিআই মোঃ মনজুর হোসেন।
প্রসঙ্গত: বন্দর নগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কের ফুটপাত ও রাস্তা দখল করে এক শ্রেণীর লোক নির্মাণ কাজ চালান। অনেক জায়গায় হকাররা ফুপাত ছেড়ে রাস্তায় নেমে আসে। অবৈধভাবে করা হয় পার্কিং। সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয় যখন নির্মাণ সামগ্রী রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। রাস্তায় জমিয়ে রাখা বালু বাতাসে উড়ে পথচারী ও যান চালকদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে বাধার সৃষ্ঠি করে।
সে কারণে পুলিশ এ কর্মসূচি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পতেঙ্গার স্থানীয় ব্যক্তিবর্গরা।








