নিউজটি শেয়ার করুন

বন্দর থানা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন: অশোক দত্ত সভাপতি, রতন দাশ সাঃ সম্পাদক

সিপ্লাস ডেস্ক: বন্দর থানা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার(৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর ১নং সাইট হিন্দুপাড়া উদয়ন সংঘ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল।

বন্দর থানা পূজা পরিষদের সভাপতি অশোক দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, সাবেক সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, সহ-সভাপতি প্রদীপ শীল, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, অ্যাড. নিখিল কুমার নাথ, সজল দত্ত, বিপ্লব সেন।

স্বাগত বক্তব্য রাখেন বন্দর থানা পূজা পরিষদের সাধারন সম্পাদক রতন দাশ।

নির্মল দাশের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মহানগর পূজা পরিষদের অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, সাংগঠনিক সম্পাদক অঞ্জন দত্ত, গণসংযোগ সম্পাদক নিউটন দে, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক বাবুল দাশ তনয়, সহ-সাংগঠনিক সম্পাদক সাজু চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক রিপন রায় চৌধুরী, সহ-ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক অমিত ঘোষ, কার্যকরি সদস্য চন্দ্রাশীষ ভট্টাচার্য আশীষ, বিজন দে, আঞ্চলিক কমিটির পক্ষে সমীর দাশ, হীরেন্দ্র মোহন দাশ, যীশু দাশ, অনিক চক্রবর্তী, নির্মল চন্দ্র দাশ। সম্মেলনের ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন লায়ন আশীষ কুমার ভট্টাচার্য।

এতে আগামী দুই বছরের জন্য পুনরায় অশোক দত্তকে সভাপতি ও রতন দাশকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here