নিউজটি শেয়ার করুন

বন্দর নগরীতে সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর সেনাবাহিনী (ভিডিওসহ)

জিয়াউল হক ইমন : করোনাভাইরাসের বিস্তাররোধে বন্দর নগরী চট্টগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিত ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সেনাবাহিনী। এছাড়াও নগরবাসীকে সুরক্ষিত রাখতে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়ে মাইকিং চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (৯এপ্রিল) দুপুরে নগরীর নিউমার্কেট মোড় ও রিয়াজুদ্দিন বাজারসহ বিভিন্ন মোড়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি নিরলসভাবে কাজ করতে দেখা যায়।

রিয়াজুদ্দিন বাজারে সেনাবাহিনীর অবস্থানকালে ঘটনাস্থলে থাকা বেশীরভাগ নগরবাসীই সরকারী নির্দেশনায় করোনা সংক্রমণরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনীর চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।পাশাপাশি নিজেরাসহ সবাইকে বেশ প্রয়োজন না হলে ঘরের বাইরে না যাওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্বের কথাও বলেন।

চট্টগাম নগরীতে দায়িত্বরত ক্যাপ্টেন ইরতিজা নাছিম সিপ্লাসকে জানান, চট্টগ্রাম জেলা প্রশাসনের পাশাপাশি করোনা প্রতিরোধে নগরবাসীকে সতর্ক ও সচেতনতা জাগিয়ে তোলার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে কাজ করে যাচ্ছি।বেশীরভাগ জায়গায় সাড়া বেশ ভাল।তবে কোন কোন ক্ষেত্রে উল্টাদৃশ্যও দেখা যায়। সেক্ষেত্রে অনুরোধ না মানলে কঠোর হওয়ার কথাও জানান তিনি।

প্রসঙ্গত: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নগর পুলিশ জরুরী সেবা ছাড়া নগরীর ৫টি প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। চলছে কড়া চেকপোস্ট। সন্ধ্যার পর থেকে ঔষধের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ বহাল আছে নগরীতে ।

বিস্তারিত জানার জন্য নিচে দেয়া ভিডিও লিঙ্কটিতে প্রবেশ করুন।