Site icon CPLUSBD.COM

বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত, অস্ত্র ও গুলি উদ্বার

কক্সবাজার প্রতিনিধি: নাইক্ষ্যংছড়িতে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা, ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাইশফাঁড়ির চেয়ারম্যানের গোদা নামকস্থানে বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ ও বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে ৩৪ বিজিবির নায়েক সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাইশফাঁড়ি এলাকার চেয়ারম্যানের গোদার পাড়ে গেলে সেখানে মাদক পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি করলে সেখানে আব্দুর রহমান (২৫) নামের এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়। বিজিবি ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত রোহিঙ্গা আবদুর রহমান (২৫) কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।