নিউজটি শেয়ার করুন

বন্ধুর আড্ডায় করোনার ফাঁদে: সন্দ্বীপে নতুন করোনা সনাক্ত ৬ জন

সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপের নতুন করে ৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর আগে এক জনের করোনা সনাক্ত হয়েছিল।

চট্টগ্রাম ভেটেনিনারি এন্ড এ্যানিম্যাল সাইন্স (সিভাসু) করোনা টেস্টিং ল্যাবের ৯ মে এর রিপোর্টে পুরাতন রোগী সহ মোট ৭ জনের করোনা প্রজেটিভ আসে।

৩ মে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পুরাতন রোগীর পরিবারের সদস্য ও বন্ধুদের সেম্পল কালেকশন করে চট্টগ্রাম পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

৯ মে রিপোর্টে পুরাতন রোগীসহ তার ৬ বন্ধুর রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম বলেন, আমরা পুরাতন রোগীর সংস্পর্শে আসা কয়েকজনের সেম্পল পাঠিয়েছিলাম। আজ(১০ মে) তাদের মধ্যে পুরাতন রোগীসহ মোট ৭ জনের করোনা প্রজেটিভ রিপোর্ট আসে। পজিটিভ আসা রোগীদের দ্রুত আইসলোশনে নেওয়ার ব্যাবস্থা নিচ্ছি।