নিউজটি শেয়ার করুন

বন্ধুর শোকসভায় স্মৃতিচারণ করলেন ব্যারিস্টার আনিস এমপি

বন্ধুর শোকসভায় স্মৃতিচারণ করলেন ব্যারিস্টার আনিস এমপি

হাটহাজারী প্রতিনিধি: ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব ওমর ফারুকের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়।

সোমবার(৪ অক্টোবর) সন্ধ্যায় হাটহাজারী উপজেলার ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয় মাঠে এই শোকসভার আযোজন করা হয়।

শোকসভায় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেন,  ওমর ফারুক আমার বাল্যবন্ধু। ছোট থেকেই আমরা এক সাথে বড় হয়েছি। একই স্কুলে পড়েছি। আমরা দুজনেই একে অন্যের খুব ঘনিষ্ট ছিলাম। ওমর ভালো মানুষ ছিলো। তাই আজ তার স্মৃতি চারন করতে এখানে ছুটে এসেছি। ওমর আজ নেই। সবাইকে চলে যেতে হবে কোন একসময়। তার স্মৃতি যেন এলাকার সবাই স্মরণে রাখে আমি এই আহ্বানই জানাবো।

উক্ত বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী।

বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম, চাকসু ভিপি নাজিম উদ্দিন, চিটাগাং ক্লাবের চেয়ারম্যান লায়ন নাদের খান, কনফিডেন্স সিমেন্টের ব্যাবস্থাপনা পরিচালক লায়ন রুপম কিশোর বড়ুয়া, চট্টগ্রাম কমার্স কলেজের ছাত্র সংসদের সাবেক জি.এস আবু তাহের মাসুদ,বাংলাদেশ বেতারের সাবেক প্রধান ঘোষক ফজল হোসেন ও উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিল নাজমুল হক ডিউক, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ শামীম ও সমাজ সেবক নঈমুল ইসলাম পুতুলসহ অনেক গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here