নিউজটি শেয়ার করুন

বন্ধ থাকবে সিম নকল ও অবৈধ হ্যান্ডসেটে-বিটিআরসি

সিপ্লাস ডেস্ক: টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবার অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে। আগামী বছরের শুরু থেকেই এ ব্যবস্থা কার্যকর হবে।

মোবাইল ফোন আমদানিকারক, অপারেটর ও দেশে হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য নিয়ে এ ডেটাবেজ তৈরি করা হয়েছে। বর্তমানে ‘কেওয়াইডি’ লিখে স্পেস দিয়ে হ্যান্ডসেটের আইএমইআই নম্বরটি ১৬০০২ নম্বরে এসএমএস পাঠিয়ে গ্রাহকরা হ্যান্ডসেট কেনার আগে সেটি আসল কি না, যাচাই করে নিতে পারছেন।