নিউজটি শেয়ার করুন

বন্যায় স্থবির ইন্দোনেশিয়ার রাজধানী

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রবল বৃষ্টিপাতে শহরের  আশপাশের কয়েকটি এলাকা মঙ্গলবার প্লাবিত হয়েছে । এই ভয়াবহ দুর্যোগে হতাহতের সংখ্যা জানা যায়নি।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ইতিমধ্যে কয়েকটি ট্রেন লাইন বন্ধ ঘোষণা করেছে।

চলতি বছর গত দুই মাসের ভয়াবহ বন্যায় জাকার্তায় প্রায় ৭০ জনের প্রাণহানি ঘটেছে।