আনোয়ারা প্রতিনিধি: বরুমচড়া এখন মডেল ইউনিয়নে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী৷
মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে আনোয়ারা বরুমচড়া ইউনিয়নের তজুম আলী সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তার ধারাবাহিকতায় আমার রাজনৈতিক অভিভাবক আনোয়ারা-কর্ণফুলীর মাটি ও মানুষের নেতা মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের নেতৃত্ব আনোয়ারা সহ বরুমচড়া ইউনিয়ন উন্নয়ন হয়েছে। আমি জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সহযোগিতায় বরুমচড়া এখন মডেল ইউনিয়নে পরিণত হয়েছে। বরুমচড়া ইউনিয়নে দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মিত হয়েছে। এটি কৃষি কাজের উন্নয়নের পাশাপাশি পর্যটন স্পটে জনপ্রিয় হয়ে উঠেছে। ইউনিয়নের প্রধান সড়ক সহ কয়েক শতাধিক গ্রামীণ সড়ক, কালভার্ট নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ এসেছে, শিক্ষা উন্নয়ন হয়েছে, ভূমিহীন পরিবারকে পূর্নবাসন দেওয়া হয়েছে সামনে আরও দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে, বেকারত্ব দূর হয়েছে, গরীব, আসহায়, প্রতিবন্ধী ও বিধবা নারীদেরকে সরকারি সহায়তা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বরুমচড়া ইউনিয়নের প্রায় কাজ শেষ। বাকী কাজ শীঘ্রই সম্পন্ন হবে। বরুমচড়া ইউনিয়নের মানুষের সুখেদুখে পাশে আছি ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ।
পরিদর্শনকালে সাথে ছিলেন, ঠিকাদার জসীম উদ্দীন ও বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল গফুর প্রমুখ।








