Site icon CPLUSBD.COM

বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে

পটিয়া প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বছরের প্রথম কার্যদিবসেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। শেখ হাসিনার সফল শিক্ষা নীতির কারণেই দেশ শিক্ষাখাতে সফলতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে।
শনিবার সকালে পটিয়া উপজেলার পূর্ব পাঁচরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহি অফিসার ফয়সাল আহমেদ, উপজেলা আ ‘লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, সহকারী কমিশনার (ভুমি) ইনামুল হাসান, জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, উপজেলা আ’ লীগ নেতা আবু সালেহ চৌধুরী, উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৃদুল নন্দী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবছার চৌধুরী, সমাজসেবক আবু সিদ্দিক, উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, শেখ আহমদ, আজগর আলী বাহাদুর, জাহেদুল হক, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলমগীর চৌধুরী, সারওয়ার মোর্শেদ, শাহ আলম মেম্বার, মোহাম্মদ বেলাল প্রমূখ।