Site icon CPLUSBD.COM

বর্ষীয়ান আইনজীবী কবির চৌধুরীর দাফন সম্পন্ন

আনোয়ারা প্রতিনিধি: করোনায় মারা গেলেন বর্ষীয়ান আইনজীবী অ্যাডভোকেট কবির চৌধুরী (৮৬)।

মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১ টায় নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিকেলে বাদে আছরের নামাজের পর আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের সিরাজ চেয়ারম্যানের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়।

তাঁর বড় ছেলে কাফকোর সাবেক সিবিএ সভাপতি মোহাম্মদ আনিস জানান, তাকে করোনা লক্ষণ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার তিনি করোনায় পজিটিভ হন। মঙ্গলবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ১৯৯১ সালে আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম-১৩) সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য এবং চট্টগ্রাম জেলা আইনজীবির সমিতির সাবেক সভাপতি।