নগরীর বলিরহাটে আগুনে পুড়ে গেছে দুটি বসত ঘর।
মঙ্গলবার ভোরে বাকলিয়া থানার বলিরহাটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহামেদ জানান, ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি গিয়ে সাড়ে ৫টার দিকে আগুন নেভায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ আগুনে অন্তত তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি।








