নিউজটি শেয়ার করুন

বলয়গ্রাস সূর্যগ্রহণ চলছে

বছরের শেষ সূর্যগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকালে। সাড়ে আটটা থেকে শুরু হয়েছে গ্রহণ। এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’।

সূর্যের কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা ৩৬ মিনিটে। এ সময় থেকে চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলতে শুরু করেছে।

আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া অধিদফতর বলছে, বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা যাচ্ছে।