নিউজটি শেয়ার করুন

বলয়গ্রাস সূর্যগ্রহণ বৃহস্পতিবার

বৃহস্পতিবার বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে। আকাশ মেঘাচ্ছন্ন না থাকলে বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

এতে বলা হয়, গ্রহণ বাংলাদেশ সময় (বিএসটি) সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বেলা ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। এটি চলতি বছরের তৃতীয় ও সর্বশেষ সূর্যগ্রহণ হবে। এর আগে গত ৬ জানুয়ারি ও ২ জুলাই সূর্যগ্রহণ হয়েছিল। সেগুলো বাংলাদেশ থেকে দেখা যায়নি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আরব সাগরের ওমানের রাস মাদ্রাকাহের দক্ষিণ-পশ্চিম দিকে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় গ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বাহরাইনের উরায়ারাহের পশ্চিম দিকে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৬ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপিন্স সাগরে ওয়েক দ্বীপের পশ্চিম দিকে দুপুর ১২টা ৫৯ মিনিট ২৪ সেকেন্ডে।