সিপ্লাস প্রতিবেদক: “বহদ্দারহাটের ত্রাসের আরেক নাম ফ্রুট সোহেল, পুলিশের ধরা ছোঁয়ার বাইরে” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন মো. সোহেল।
প্রতিবাদে সোহেল দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে হেয় প্রতিপন্ন করতে সিপ্লাসটিভির প্রতিবেদককে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা- বানোয়াট তথ্য দিয়েছেন কেউ কেউ । এলাকায় ক্ষুদ্র হকারদের কয়েকটি দোকান কিছু অসাধু ব্যক্তি হস্তগত করতে চেয়ে আমার জন্য না পেরে তারা আমার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে।
সোহেল বলেন, আমি কোন রকম অন্যায় কাজে যুক্ত নেই। সুতরাং আমার নামে সন্ত্রাসের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এই প্রতিবেদনে যা উল্লেখ করা হয়েছে তার সাথে আমার কোন সম্পর্ক নেই। তবে কিছু রাজনৈতিক ব্যক্তি আমার কাছে মোটা অংকের টাকা ও দোকান দাবী করলে তা দিতে আমি অসম্মতি জানায়। এ কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা আমার নামে মিথ্যা প্রচার করছে। আমি এই সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।

