নিউজটি শেয়ার করুন

বহদ্দারহাটে মুরগি নিয়ে লঙ্কাকাণ্ড!

চাঁদা দাবী ও ওজনে কম দেওয়া নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

বহদ্দারহাটে মুরগি নিয়ে লঙ্কাকাণ্ড!

সিপ্লাস প্রতিবেদক: বহদ্দারহাট কাঁচাবাজারে ‘মুরগী’ নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

মুরগী বিক্রেতা থেকে চাঁদা দাবী ও মারধর করার অভিযোগ ব্যবসায়ীদের।

আরেক পক্ষ বলছে মুরগি ক্রয়ের সময়ে ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় এই ঘটনা।

এ নিয়ে দেখা দেয় লঙ্কাকাণ্ড।

আজ ৯ জুলাই শুক্রবার বিকালে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজারে এ ঘটনা ঘটে।

এ নিয়ে উভয় পক্ষ বিষয়টি মেয়রকে অবহিত করতে গেলে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। পরে পুলিশ দু’পক্ষকে ছত্রভঙ্গ করে।

বহদ্দারহাট কাঁচা বাজার ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি জানে আলম ও সেক্রেটারী বদিউল আলম এ ঘটনার প্রতিবাদ জানান।

মুরগি বিক্রেতা মনা তাঁর কাছ থেকে চাঁদা দাবীর অভিযোগ করেন।

এদিকে মুরগিতে ওজনে কম দেওয়ার প্রতিবাদে মিছিল করে জাবেদের নেতৃত্বে স্থানীয়রা।

তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান।

চাঁদা দাবী করা যেমন অন্যায় তদ্রুপ ক্রেতাদের ওজনে কম দেয়াও অন্যায়। তাই কোন অন্যায়কে প্রশাসন প্রশয় দিবেনা বলে আশা করছেন সাধারণরা।