চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (০৫ অক্টোবর) মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফাতেমা বাদশা ভারপ্রাপ্ত সভাপতি হিসেব দায়িত্ব পালন করবেন।

