Site icon CPLUSBD.COM

বহু প্রতিভার অধিকারী তোরসা, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভোট প্রত্যাশী

প্রায় ৩৮ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে রাফাহ নানজীবা তোরসা অমিকন মিস ওর্য়াল্ড বাংলাদেশ প্রতিযোগিতা ২০১৯-এর এখন দেশ সেরা বারো র মধ্যে রয়েছেন। মাসব্যাপী এ প্রতিযোগিতার নানা পর্বে অত্যান্ত মেধাবী তোরসা কৃৃতিত্বের পরিচয় দিয়ে এ পর্যন্ত এসেছেন।

আজ শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কক্ষে অমিকন আয়োজিত এ প্রতিযোগিতার গ্রান্ড ফাইন্যাল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বেসরকারি চ্যানেল এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে।

তোরসা কক্সবাজারের কুতুবদিয়ার কৃতি সন্তান, কথাসাহিত্যিক প্রয়াত অ্যাডভোকেট শেখ মোরশেদ আহমেদ ও শারমিন আকতারের মেয়ে।

ছোটবেলা থেকেই নাচ, গান, আবৃত্তি, অভিনয়সহ নানা মাধ্যমে সফলতা অর্জন করে আসছে। স্কুল পর্যায়ে বেশ কয়েক বার জাতীয় চ্যাম্পিয়ন, বেশ কয়েক বছর আগে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় রানার্স আপও হয়েছিল। চট্টগ্রাম শহরে বসবাসকারী তোরসা নাচে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। পাশাপাশি সে শিল্পের সব মাধ্যমেই সমান পারদর্শী। তোরসা বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং একটি বেসরকারী চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করছেন। অত্যান্ত সম্ভবনাময়ী রাফাহ নানজীবা তোরসা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় স্বপ্ন দেখেন চ্যাম্পিয়ন হয়ে বর্হিবিশ্বে দেশের গৌরব উজ্বল করতে।

তোরসা’কে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইলে আপনার মোবাইল থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত MWORLD 27 লিখে 6969 -এ SMS এর মাধ্যমে ভোট করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।