বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম বাঁশখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে দুইটি দেশীয় অস্ত্র এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ আজ ৮ এপ্রিল বুধবার ২০২০ রাত ১টা ৩০ মিনিটের দিকে এক যুবতীকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।
সাথে ছিল টিম সি প্লাস।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এই এলাকায় দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসা করে আসছিল মোরশেদ এবং তার স্ত্রী।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সাথে ছিলেন এস আই দীপক কুমার সিং, এ এস আই আনোয়ার ও মহিলা কনস্টেবল সুইটি আক্তার।
গ্রেফতারকৃত হলেন বাঁশখালী থানাধীন পৌরসভার দক্ষিণ জলদী ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ মোরশেদ আলম এর স্ত্রী আমান পাখি প্রকাশ (জন্না) ২০ এবং পালাতক আসামী হচ্ছেন একই থানাধীন জাফর আলম এর পুত্র এবং আমান পাখি প্রকাশ জন্নার স্বামী মোহাম্মদ মোরশেদ।
জানা যায়, বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী বাহাবুর এর বাড়িতে মোরশেদ এবং তার স্ত্রী আমান পাখি প্রকাশ জন্না বাসা ভাড়া থাকতেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মোরশেদ ঘটনাস্থল ত্যাগ করেন। এবং বাহাবুরের বাড়ি তল্লাশি করে এই অবৈধ অস্ত্র গুলো উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার এসআই দীপক কুমার সিংহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়ে একটি বাড়ি তল্লাশি করে দুইটি দেশীয় অস্ত্র এবং ৫ রাইন্ড কার্তুজসহ আমান পাখি প্রকাশ জন্নাকে গ্রেপ্তার করি।








