নিউজটি শেয়ার করুন

বাঁশখালীতে আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর উদ্বোধন সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে হাজী দুদু মিয়া ফাউন্ডেশনের পরিচালনায় (প্রস্তাবিত) হয় আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানকে সময়োপযোগী ধর্মীয় শিক্ষার পাশাপাশি কর্মমুখী একটি আধুনিক মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিনির্মানের লক্ষে ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও গন্ডামারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লেয়াকত আলী। ৫ জুন ২০২০ শুক্রবার বাদে জুমা বিকাল ৩ টায় গন্ডামারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাদির পাড়া এলাকায় অবস্থিত (প্রস্তাবিত) জায়গায় এ প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে সারাদিন ব্যাপী খতমে কোরঅান ও মিলাদ মাহফিল এর মাধ্যমে কাজ অারম্ভ হয়।এবং হাফেজ মাওলানা মোহাম্মদ সৈয়দ আহমদ এর মুনাজাত ও দোয়া কামনার মধ্যে দিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন হয়। উদ্বোধন কালে আলহাজ্ব লেয়াকত আলী চেয়ারম্যান বলেন, শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া গণ্ডামারাবাসীকে সুশিক্ষায় শিক্ষিত করা ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল করে গড়ে তুলার লক্ষ্যে হাজী দুদু মিয়া ফাউন্ডেশন এর পরিচালনায় আমি আমার নিজ অর্থায়নে বর্তমানে ১৭০ শতক জায়গায় প্রাথমিকভাবে এই প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করলাম। পরবর্তীতে মান্যগণ্য ব্যক্তিবর্গদের নিয়ে ঝাঁকঝমক ভাবে সম্পুর্ন রুপে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করব ইনশাআল্লাহ। খুব শীগ্রই এ প্রতিষ্ঠান এর কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাবে। আগামী ২০২১ ইং সালের পহেলা জানুয়ারির মধ্যে পাঠদান শুরু হবে। এই প্রতিষ্ঠানে গরীব অসচ্ছল পরিবারের ছাত্র-ছাত্রী সহ সকলে বিনা খরচে পড়ালেখা করার সুযোগ পাবে। এবং মেধাবীদের জন্য আলাদা সুযোগ-সুবিধা থাকবে। এমনভাবে পাঠদান করা হবে যাতে আলাদা কোচিং করে বাড়তি টাকা খরচ করতে না হয়। ক্লাসের পড়া ক্লাসেই আদায় করা হবে। প্রতিষ্ঠানটি হবে খুব উন্নত ও সম্পুর্ন ব্যতিক্রমধর্মী। আধুনিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি কর্মমুখী একটি ব্যতিক্রমধর্মী মডেল শিক্ষা প্রতিষ্ঠান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবু আহমদ, বদিউল আলম,সাবেক মেম্বার নুরুল হাকিম,হাফেজ শহীদুল্লাহ,আমিন উল্লাহ, আতাউর রহমান কাইছার, মাষ্টার আবদুল মালেক, মাহমুদুল ইসলাম,আলমগীর মাহফুজ, আবদুল আলিম, জিয়াউল হাছান হোছাইনী, মিজানুর রহমান সিকদার, ওসমান গনি মুজাহিদ,জাকারিয়া,অাজিম উদ্দীন তালুকদার,রিয়াদুল ইসলাম রিয়াদ,আবুল বশর,নাছির উদ্দিন দিদার, নুর মোহাম্মদ,ইলিয়াস আজাদ,সৈয়দনুর,সুমন,অাকিব উদ্দীন সহ প্রমুখ।