নিউজটি শেয়ার করুন

বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাঁশখালী প্রতিনিধি: সারাদেশ মত চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় পালিয়ে হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

বুধবার (১৩ অক্টোবর) বুধবার সকাল ১০ টায় বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী’র সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, আরও উপস্থিত বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমী, বাঁশখালী উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার, বাঁশখালী পল্লী বিদ্যুৎ সমিতি’র জোনাল অফিসের ডিজিএম জসীম উদ্দীন,বাঁশখালী থানার তদন্ত ওসি আজিজুল হক, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দীন, বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সহ বাঁশখালী উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ এবং সিপিপি’র ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অংশনেন সিপিপি’র সদস্য ও বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যগণ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, আজকের এই দিবস সম্পর্কে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছেন এবং আপনারা ও শুনেছেন, সেই ভাবে প্রত্যেক এলাকায় ঘূর্ণিঝড় সম্পর্কে সচেতন হতে হবে অন্যজনকে ও সচেতন করতে হবে।

শুধু ট্রেনিং করে শিক্ষিত হলে হবে না, এটা জন সাধারণের মাঝে শিখাতে হবে এবং সবাইকে সচেতন হওয়ার জন্য বুঝাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here