বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীতে এম পি মোস্তাফিজুর রহমান চৌধুরী গোল্ডকাপ ব্যাডমিন্টনের ফাইনাল খেলা শনিবার(২৩ জানুয়ারী) রাত ৮ টায় অনুষ্ঠিত হয়।
একক খেলায় অগ্রদূত বনাম অথৈই গোল্ড ফ্যাশনের মধ্যে দুই দুই ম্যাচে অথৈই গোল্ড ফ্যাশন জয়লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন।
দ্বৈত খেলায় ডি এন জুয়েলার্স জয় লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন।
সরল ইউনিয়নের মুন্সী হাটে সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার,অফিসার ইনচার্জ শফিউল কবির,সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদত আলম,চাম্বল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, ছনুয়া ইউপি চেয়ারম্যান এম হারুনুর রশিদ, শেখেরখীল ইউপি চেয়ারম্যান ইয়াসিন সিকদার, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল মোস্তফা সংগ্রাম, বাঁশখালী পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোসাইন,বাঁশখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদুল্লাহ হামিদ, সরল ইউপি সদস্য রশিদ, যুবলীগ নেতা ফিরোজশাহী, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরুল হক ফাহিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

