বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের খোন্দকার পাড়ায় আ’লীগ নেতা সাবের আহমদ (৪৭) এর দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা খুব খারাপ হওয়ায় দায়িত্বরত ডাক্তার ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ১০টায় এ ঘটনা ঘটে।
তিনি পুকুরিয়া ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি এবং স্থানীয় মৃত আব্দুল মাবুদের পুত্র।
স্থানীয়রা জানান, জ্যাঠাতো ভাই দেলোয়ারের সাথে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে জের ধরে সাবের আহমদকে রামদা দিয়ে কোপিয়ে দুই পা বিচ্ছিন্ন করেছে। ওই কোপানোর ঘটানার সময় আরও ৪/৫ জন সন্ত্রাসী ছিল বলে জানা গেছে।
হামলার সময় সাবের আহমদ বাড়ির পাশে পুকুর খননে নিয়োজিত স্কেভেটর চালকের সাথে কথা বলছিলেন। পুলিশ হামলার পর পর ঘটনাস্থলে অভিযান চালিয়ে হামলাকারী দেলোয়ারের পুত্র মো. হাসান(১৯)কে গ্রেপ্তার করেছে।
৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন, সাবের আহমদের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করার পর চট্টগ্রাম মেডিকেল কলে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় ঢাকার শেরে বাংলা নগরের পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাঁশখালীর রামদাস পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল বলেন, ‘ সন্ত্রাসীরা রামদা দিয়ে কোপিয়ে দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত মো. হাসান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।








