Site icon CPLUSBD.COM

বাঁশখালীতে ইয়াবাসহ আটক ৪

বাঁশখালীতে ইয়াবাসহ আটক ৪

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে।

সোমবার( ৬ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭ টায় পুঁইছড়ী ইউপিস্থ বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফ্রুটখালী ব্রীজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।

আটককৃত আসামীরা বিভিন্ন সময় মাদকের সাথে কিংবা মাদক পরিবহনের সাথে জড়িত আছেন বলে ধারণা করছে বাঁশখালী থানার চৌকস পুলিশ।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পশ্চিম সিকদার পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র জসীম (২২),একই এলাকার ওসমান গনির স্ত্রী জোহরা বেগম (৪৩), একই এলাকার জোহরা বেগমের ছেলে ও ওসমান গনির পুত্র মুসা (১৬), বাকি একজন হলেন, কক্সবাজার জেলা উখিয়া থানার কুতুপালং এলাকার নূর হাশিমের পুত্র মোহাম্মদ আনাছ (২৩)।

আটককৃতদের কাছ থেকে মোট তিন হাজার ছয়শত পঞ্চাশ পিচ ইয়াবা পাওয়া যায়।

এই অভিযানে অংশ নিয়েছিলেন বাঁশখালী থানার এসআই মাহবুব হোসেনের নেতৃত্বে একদল চৌকস পুলিশ। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। আছে বলে জানা যায়।

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ শফিউল কবির বলেন, বাঁশখালী থানায় মাদকের বিরুদ্ধে শুরু থেকে জিরো টলারেন্স প্রক্রিয়া অব্যাহত আছে সেই সাথে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বাঁশখালী থানার এসআই মাহবুব হোসেন অভিযান পরিচালনা করে তিন হাজার ছয়শত পঞ্চাশ পিচ ইয়াবাসহ  চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।