নিউজটি শেয়ার করুন

বাঁশখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নগরীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নারী চিকিৎসক আটক

আদালত প্রতিবেদক: বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার মো. রাসেল প্রকাশ কাজল (১৯) নামে একজনকে ইয়াবা পাচারের অপরাধে কারাগারে পাঠিয়েছে আদালত।

১৯ জুলাই সোমবার সকালে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

নিশ্চিত করেন বাঁশখালী থানার আদালত সেরেস্তা।

আটক কাজল কক্সবাজার জেলার পিএম খালি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহছিনাপাড়া এলাকার এরশাদ উল্লাহর ছেলে।

রবিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে পুঁইছড়ি ফুটখালী টানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ।

এসময় তার কাছ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদে ফুটখালি ব্রিজের উপর চকরিয়া থেকে চট্টগ্রাম অভিমুখী একটি সিএনজি অটোরিক্সাতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। পুলিশ পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে আনা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

আরও জানা যায়, কাজল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।