Site icon CPLUSBD.COM

বাঁশখালীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বাঁশখালীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ইয়াবাসহ এনামুল হোসেন নামের এক যুবককে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ।

২৬ সেপ্টেম্বর রবিবার রাতে বাঁশখালী-পেকুয়া প্রধান সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই দীপক কুমার সিংহসহ পুলিশ সদস্যরা বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের অভিযান চালায়। এ সময় এক হাজার ৫০০ পিস ইয়াবাসহ এনামুলকে গ্রেফতার করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) স‌ফিউল কবীর বলেন, রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত এনামুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।