নিউজটি শেয়ার করুন

বাঁশখালীতে ইয়াবাসহ ৩জন গ্রেফতার

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে বার হাজার একশ পঞ্চশ পিস ইয়াবাসহ তিন জনকে শনিবার (১৪ আগষ্ট) বিকাল ৩ টায় গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন মহিলা। তিনি এগার হাজার পিস ইয়াবা নিয়ে, বাকি দুইজন যুবক এক হাজার একশ পঞ্চাশ পিস ইয়াবা নিয়ে গ্রেফতার হয়।

বাঁশখালী থানাধীন পুইছড়ি ইউপিস্থ বাশঁখালী টু পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়া থানাধীন কোনাখালী ইউনিয়নের ৩ নং ওযার্ড চরপাড়া গ্রামের ফিরোজ আহম্মদের মেয়ে নাছিমা আক্তার (২২), আনোয়ারা থানাধীন পশ্চিম জিওরি ১নং ওযার্ডের তাজুল ইসলামের পুত্র রবিন (২৪), বাকি একজন টেকনাফ থানাধীন নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড নুর মোহাম্মদ এর পুত্র দিল কামাল (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ শফিউল কবির মুঠোফোনে বলেন, বাঁশখালী থানার নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসাবে আজ বার হাজার একশ পঞ্চাশ পিস ইয়াবা সহ মোট ৩ জনকে আটক করা হয়েছে। তারা এই মাদক গুলো কক্সবাজার থেকে নিয়ে আসছে বলে জানিয়েছে। তবে কোথায় নিয়ে যাচ্ছে এসব কিছু ওরা বলতেছে না।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক নিয়মিত মামলা করে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here