বাঁশখালী প্রতিনিধি: সামাজিক সংগঠন বাঁশখালী একতা পরিষদের উদ্যোগে তিন ধাপে পবিত্র রমজানের ইফতার সামগ্রী বিতরণ ২৩ এপ্রিল শুক্রবার অনুষ্টিত হয়।
প্রথম ধাপে বাশখালীর পশ্চিম বড়ঘোনায়, দ্বিতীয় ধাপে উত্তর জলদী ভাদালিয়া পৌরসভা এক নাম্বর ওয়ার্ড, তৃতীয় ধাপে সরল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সরল আমেরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়।
করোনা মহামারীর এই কঠিন সময় গত বছরের মতো এই বছর ও পবিত্র মাহে রমজান উপলক্ষে বাঁশখালী একতা পরিষদেরের পক্ষ থেকে অসহায় ছিন্নমূল, কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, বাঁশখালী একতা পরিষদের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ আলী, বাঁশখালী একটা পরিষদের সভাপতি মোহাম্মদ হারুন, মনিরুল ইসলাম আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ ফরিদ মাহমুদ, মমিনুল হক, কামাল ও বাঁশখালী একতা পরিষদেরর অন্যান্য সদস্যবৃন্দ।
বাঁশখালী একতা পরিষদের সভাপতি মোহাম্মদ হারুন বলেন, আমাদের এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো একমাত্র মানব সেবা। আমাদের এই সংগঠন অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে সব সময় পাশে থাকবে। এই দুর্যোগকালীন সময়ে আমরা।আমাদের সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াব।

