নিউজটি শেয়ার করুন

বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় বাঁশখালী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের নির্দেশনায় বাঁশখালী থানা পুলিশের আয়োজনে গ্রীন পার্ক কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ১৬ আসনের সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী,বাঁশখালী পৌরসভার মেয়র আলহাজ শেখ সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার, বাঁশখালি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমী, কালিপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদাত আলম, ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ,বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সহ বাঁশখালী থানায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।