নিউজটি শেয়ার করুন

বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে এশিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে শংসপ্তক এর বাস্তবায়নে কমিউনিটি পুলিশিং এর আলোচনা সভা পিস প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

রবিবার(২৬ জুলাই) দুপুর ১২ টার সময় জলদি পৌরসভাস্থ গ্রীণ কমিউনিটি সেন্টারে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রেজাউল করিম মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাঁশখালী উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম,এডভোকেট অধ্যাপক বিকাশ রন্জন ধর,সংশপ্তক এর প্রধান নির্বাহী লিটন চৌধুরী,প্রোগ্রাম ম্যানেজার জয়নাব বেগম চৌধুরী,জিল্লুর রহমান শরীফি, উপজেলা কো-অর্ডিনেটর মোঃ বদরুল হুদা সহ উর্ধ্বতন কর্মকতা,অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন,পুলিশই জনতা,জনতাই পুলিশ এই প্রতিপাদ্য কে বাস্তবে রুপদান করতে হবে। পাড়ায়-মহল্লায়,সমাজের সকল অপরাধ থেকে মানুষ কে ফিরিয়ে আনার জন্যে কমিউনিটি পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। অপরাধ দমনে সকলকে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে।

অপরাধীরা অপরাধ থেকে ফিরে না আসলে সব সময় আইনী ব্যবস্থায় আমরা বদ্ধ পরিকর। কোনোভাবেই অপরাধীদের ছাড় দেওয়া হবেনা। সরকার অপরাধ দমন বিষয়ে জিরো টলারেন্স নীতিতে। সমাজকে অপরাধ মুক্ত করতে হলে সবাইকে মাদককের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এসব বিষয়ে কোনো ভয়ভীতি ছাড়া সরাসরি আমাদেরকে তথ্য দিবেন,আমরা যথাযথ ব্যবস্থা নিবো।