বাঁশখালীতে গণধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়া ডাকাতকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার মো. কালুর ছেলে।
গ্রেফতার জসিমের কাছ থেকে একটি একনলা বন্দুক ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ২০১৮ সালের ১৯ আগস্ট বাঁশখালীর চাম্বল এলাকায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। গণধর্ষণের মূলহোতা ও এজাহারে প্রধান অভিযুক্ত ছিল জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়া ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

