Site icon CPLUSBD.COM

বাঁশখালীতে গারাংগিয়া দরবার শরীফের বার্ষিক ত্বরিক্বত সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে গারাংগিয়া দরবার শরীফের তত্বাবধানে শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামি কাফেলা ও ইসলামি যুব কাফেলা বাঁশখালী শাখার সমস্ত ভক্ত, মুহিব্বিন আশেকীনে ত্বরিক্বত ও ইন্তেজামিয়া কমিটির যৌথ উদ্যোগে কমিটির আহবায়ক কমিশনার আবদুর রহমান ও সেক্রেটারি আসহাব উদ্দিন চেয়ারম্যানের সার্বিক সহযোগিতায় বার্ষিক ত্বরিক্বত সম্মেলন রবিবার বাদে জুমা হতে গভীর রাত পর্যন্ত বাঁশখালী পৌরসভা গ্রীন পার্ক কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

মাওলানা আবু নোমান এর পরিচালনায় ও আলহাজ্ব শাহ সুফি মাওলানা মীর আহমেদ আনছারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গারাংগিয়ার পীর সাহেব ও শাহ মজিদিয়া ইসলামি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক আলহাজ্ব মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদি (ম.জি.আ.) বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন শাহ মজিদিয়া ইসলামি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের কেন্দ্রীয় ত্বরিক্বত সম্পাদক অধ্যাপক মাওলানা ইউছুপ বিন নূরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামীক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শাহ সুফি মাওলানা ড.এনামুল হক, মাওলানা হাফেজ শাহ আলম,মাওলানা আবদুল জলিল, মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আবদুল জব্বার সহ আরো অনেকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম, আহমদ হোছাইন চৌধুরী,মহি উদ্দিন মজিদী। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সাঈদুল ইসলাম, জসিম উদ্দিন, আতিকুল আলম আতিক, নাজিম উদ্দীন কোরাইশী সাইফুল ইসলাম, মোঃ হাসান,ওসমান গণি সিকদার প্রমুখ।

এতে বক্তারা আত্মশুদ্ধিমূলক গুরুত্বপূর্ণ দীনি আলোচনা করেন। প্রধান অতিথি মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী হেদায়তি নসিহত,জিকির,দোয়া ও ইছালে সাওয়াব এর উপর বিভিন্ন আলোচনা করেন।

পরে দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি-সমৃদ্বি কামনা করে আখেরী মোনাজাত শেষে তবারুক বিতরণের মধ্যে দিয়ে ত্বরিক্বত সম্মেলন সমাপ্ত হয়।