বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীর পূর্ব চেচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজ ২৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ছাত্র ঐক্য ক্রীড়া সংগঠন অলম্পিক টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন চেচুরিয়া ফ্রেন্ডশিপ একাদশ বনাম সি সি আনন্দময় একাদশ। সি সি আনন্দময় একাদশ চার শূন্য গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ এর সৌজন্যে বিশ হাজার টাকার চেক গ্রহণ করেন।
অন্যদিকে চেচুরিয়া ফ্রেন্ডশিপ একাদশকে রানার্সআপ ট্রপি ও নগদ এর সৌজন্যে পনের হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সদস্য ও মা এন্টারপ্রাইজ নগদ ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান মকছুদ মাসুদ।
বিশেষ উপস্থিত ছিলেন, বৈলছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য দিদারুল হক, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন,সাধনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এম. ডি মুজিব, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক দিদারুল আলম, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন মামুন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রপু,বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মাহি সহ আরও অনেক।

