নিউজটি শেয়ার করুন

বাঁশখালীতে ছনুয়া শেখেরখীল সংযোগ ব্রিজের বেহাল অবস্থা

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীতে ছনুয়া শেখেরখীল সংযোগ ব্রিজটি যেন মরণ ফাঁদ। ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে হাজার হাজার মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে দৈনিক ৩০ হাজারের অধিক মানুষ।

দীর্ঘ ২১৫ ফিট এই সেতুটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে গেছে। কিছু কিছু যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রতিনিয়ত নানান ধরনের দুর্ঘটনা সম্মুখীন হচ্ছে। এমনকি কয়েকজন পথচারী পঙ্গু হওয়ার ঘটনাও ঘটেছে এই ব্রিজে।

এই ব্রিজটি ছনুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এবং শেখেরখীল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সীমান্তে জলকদর খালের উপর অবস্থিত।

এই ব্রিজ দিয়ে দুই ইউনিয়নের প্রায় অর্ধলক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র পথ। ব্রিজটি ঝুঁকিপূর্ণভাবে দুই বছর যাবত পড়ে আছে বলে জানা যায়। সেই সাথে এলাকার স্থানীয় জনগণ একাধিকবার মানববন্ধন ও করেছিল ব্রিজটি সংস্কারের দাবিতে।

এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত চলাচল করে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ স্থানীয় জেলে, লবণ চাষী, মৎস্য চাষী,সহ হাজার হাজার লোকজন।

ব্রিজটি সংস্কারের সর্বশেষ পরিস্থিতি জানতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সাথে কথা বললে তিনি জানায়, আপনি যে বিষয়টি বলছেন এটি আমার নজরে এসেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এটি নিয়ে উপজেলার মাসিক মিটিংয়ে উপস্থাপন করেছেন। ব্রিজটি আমি দেখেছি দীর্ঘ একটি ব্রিজ। এ বিষয়ে আমি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। সেই সাথে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিয়েছি।