বাঁশখালী প্রতিনিধি: সারা দেশের মত চট্টগ্রাম বাঁশখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও পোনা অবমুক্তকরণ শনিবার(২৮ আগস্ট) সকাল ১১ টায় বাঁশখালী উপজেলার সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
উপস্থিত ছিলেন বাঁশখালীর সিনিয়র মৎস্য কর্মকতা উম্মুল ফারা বেগম তাসকিয়া,বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, চাম্বল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী,বাঁশখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদুল্লাহ হামিদ, সরল ইউপি সদস্য রশিদ আহমেদ,আওয়ামীলীগ নেতা খেরশেদ আলম সহ বাঁশখালী উপজেলা প্রশাসনের কর্মকতা কর্মচারী গণ।
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি। এই স্লোগানকে সামনে রেখে, সারা দেশের মত ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সাপ্তাহ পালন শুরু হয়েছে। বিশেষ করে জেলেদের কথা জাতীয় ভাবে চিন্তা করে এই সাপ্তাহ গুলো পালন করা হবে। “আমরা ভাতে মাছে বাঙ্গালী” এই মাছ বাঙ্গালী জাতির ইতিহাস ঐতিহ্য হিসাবে লালিত হচ্ছে। বর্তমানে দেশে মাছের চাহিদা পূরণ করে বহি:বিশ্বে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আহরণ করা হচ্ছে।
বিশেষ করে চট্টগ্রাম বাঁশখালীর চিংড়ি একসময় এক সময় দেশের চাহিদা পূরণ করে বিদেশ পর্যন্ত রপ্তানিতে সেরা ছিল।








