বাঁশখালী পৌরসভার জলদী মিয়ার বাজারে ৩৩ হাজার ভোল্টেজ বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জানা যায়, পৌরসভার মিয়ার বাজার আলম ফার্নিচারের দোকান থেকে ফানির্চার ডেলিভারী করার জন্য চট্টগ্রাম শহর থেকে বড় একটি কাবার্ডভ্যান আসে।
উক্ত কাবার্ডভ্যান চট্টগ্রাম শহরে চলে যাওয়ায় সময় বৈদ্যুতিক তারের সাথে লেগে যায়। সাথে সাথে এই বিষয়টা পল্লী বিদ্যুৎ অফিসে জানালে তারা কোন ব্যবস্থা নিচ্ছে না।
চলমান এস এস সি পরীক্ষার্থী এবং বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, সরকারী আলাওল কলেজ ছাত্র-ছাত্রী এবং জলদী মিয়ার বাজার সহ শত শত লোক ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে।
প্রত্যক্ষদর্শীরা জানা যায়, এই বৈদ্যুতিক তারঁটি অনেক নিচে নেমে গেছে আর এই তাঁরে কোন ধরনের কাভার নাই এবং এই তারের নিচ দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার স্কুলের ছাত্র-ছাত্রী চলাচল করে। আমরা এটি প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য বারবার বলছি বাঁশখালীর পল্লী বিদ্যুৎ অফিস কোন ব্যবস্থা না নিলে পুরো মিয়াবাজর সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।এটি তাড়াতাড়ি মেরামত করতে হবে এবং তাঁরে ক্ভার লাগাতে হবে।
এই ব্যাপারে বাঁশখালী পল্লী অফিসের জি এম নাঈমুল হাসান মুটোফোনে জানান এই ধরনের একটা ঘটনার খবর পেয়েছি। আমি লোক পাঠাচ্ছি এটা সমাধান করবো।
একটু পরে আরেকটা লোক পল্লী বিদ্যুৎ অফিস থেকে মুটোফোনে জানায় আমাদের গাড়ি নষ্ট এখন যেতে পারছি না । পরে যাবো আমাদের গাড়ি ঠিক হলে।








